“ইয়োব, কখন তুমি কথা বলা বন্ধ করবে? শান্ত হও এবং শোন| আমাদের কিছু বলতে দাও|
3
কেন তুমি আমাদের বোবা গরুর মতো নির্বোধ ভাবছো?
4
ইয়োব, তোমার ক্রোধ শুধু মাত্র তোমাকেই আহত করছে| লোকে কি শুধু তোমার জন্য পৃথিবী ত্যাগ করবে? তুমি কি মনে কর, যে শুধু তোমাকে খুশী করতে ঈশ্বর পর্বতকে সরাবেন?
5
“হ্যাঁ, মন্দ লোকের আলো চলে যাবে| তার আগুন দগ্ধ করা বন্ধ করে দেবে|
6
তার ঘরের আলো অন্ধকারে পরিণত হবে| তার নিকটের আলোও নিভে যাবে|
7
তার পদক্ষেপগুলো আর দৃঢ় ও দ্রুত হবে না| কিন্তু সে আস্তে আস্তে দুর্বলের মত হাঁটবে| তার নিজের মন্দ বুদ্ধিই ওর পতন ঘটাবে|
8
তার নিজের পা-ই তাকে ফাঁদের দিকে নিয়ে যাবে| সে ফাঁদের ওপর দিয়েই হাঁটবে এবং ধরা পড়বে|
9
একটা ফাঁদ নিশ্চয়ই ওর পা ধরবেই| একটা ফাঁদ তাকে আঁকড়ে ধরবেই|
10
মাটির কোন একটা দড়ি তাকে ফাঁদে ফেলবেই| তার ফাঁদ রাস্তায় ওর জন্য অপেক্ষা করছে|
11
তার চার দিকেই ভয়ঙ্করতা প্রতীক্ষা করছে| প্রত্যেকটি পদক্ষেপেই ভয় ওকে অনুসরণ করবে|
12
মন্দ সমস্যাসমূহ ওর জন্য ক্ষুধার্তের মত অপেক্ষা করছে| ওর পতন হলেই ধ্বংস ও দুর্বিপাক ওর জন্য ওত পেতে আছে|
13
ভয়ঙ্কর অসুখ তার গায়ের চামড়া খেয়ে ফেলবে| ঐ অসুখ ওর হাত, পা পচিয়ে দেবে|
14
দুষ্ট লোককে তার ঘরের নিরাপত্তা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে| যে ভয়ঙ্করের রাজা তার সঙ্গে দেখা করার জন্য ওকে নিয়ে যাওয়া হবে|
15
তার ঘরে কিছুই পড়ে থাকবে না| কেন? জ্বলন্ত গন্ধক ওর বাড়ীর চারপাশে ছড়িয়ে দেওয়া হবে|