1 תִּמְשֹׁ֣ךְ তুমি–কি–টানবে לִוְיָתָ֣ן লিবিয়াথনকে בְּחַכָּ֑ה –বড়শি–দিয়ে וּ֝בְחֶ֗בֶל আর–দড়ি–দিয়ে תַּשְׁקִ֥יעַ তুমি–নামাবে לְשֹׁנֽוֹ׃ তার–জিহ্বা
“ইয়োব, তুমি কি দানবাকৃতি সামুদ্রিক প্রাণী লিবিয়াথনকে মাছ ধরার বঁড়শি দিয়ে ধরতে পারো? একটা দড়ি দিয়ে ওর জিভকে কি বাঁধতে পারো?
2 הֲתָשִׂ֣ים তুমি–কি–রাখবে אַגְמ֣וֹן নলখাগড়া בְּאַפּ֑וֹ –তার–নাকে וּ֝בְח֗וֹחַ আর–কাঁটা–দিয়ে תִּקּ֥וֹב তুমি–ফুটো–করবে לֶֽחֱיוֹ׃ তার–চোয়াল
তুমি কি ওর নাকে দড়ি দিতে পারো অথবা ওর চোয়ালে বঁড়শি বিঁধিয়ে দিতে পারো?
3 הֲיַרְבֶּ֣ה কি–সে–বৃদ্ধি–করবে אֵ֭לֶיךָ তোমার–কাছে תַּחֲנוּנִ֑ים মিনতিগুলি אִם־ যদি– יְדַבֵּ֖ר সে–বলবে אֵלֶ֣יךָ তোমার–কাছে רַכּֽוֹת׃ নরম–কথা
লিবিয়াথন কি তাকে মুক্তি দেওয়ার জন্য তোমার কাছে আকুতি জানাবে? সে কি ভদ্র ভাষায় তোমার সঙ্গে কথা বলবে?
4 הֲיִכְרֹ֣ת কি–সে–কাটবে בְּרִ֣ית চুক্তি עִמָּ֑ךְ তোমার–সাথে תִּ֝קָּחֶ֗נּוּ তুমি–তাকে–নেবে לְעֶ֣בֶד –দাস–হিসেবে עוֹלָֽם׃ চিরকালের
চিরদিন তোমার সেবা করার জন্য লিবিয়াথন কি তোমার সঙ্গে কোন চুক্তি করবে?
5 הַֽתְשַׂחֶק־ তুমি–কি–খেলা–করবে– בּ֭וֹ তার–সাথে כַּצִּפּ֑וֹר –পাখির–মতো וְ֝תִקְשְׁרֶ֗נּוּ আর–তুমি–তাকে–বাঁধবে לְנַעֲרוֹתֶֽיךָ׃ তোমার–মেয়েদের–জন্য
যেমন করে তুমি একটি পাখির সঙ্গে খেলা কর, তেমন করে কি তুমি লিবিয়াথনের সঙ্গে খেলা করবে? তুমি কি তাকে দড়িতে বাঁধতে পারবে যাতে তোমার ছোট মেয়েরা ওর সঙ্গে খেলা করতে পারে?
6 יִכְר֣וּ তারা–খনন–করবে עָ֭לָיו তার–ওপরে חַבָּרִ֑ים সঙ্গীরা יֶ֝חֱצ֗וּהוּ তারা–তাকে–ভাগ–করবে בֵּ֣ין –মধ্যে כְּֽנַעֲנִֽים׃ ব্যবসায়ীদের
ব্যবসাদাররা কি তোমার কাছ থেকে লিবিয়াথনকে কেনার চেষ্টা করবে? ওরা কি তাকে টুকরো টুকরো করে কেটে সওদাগরের কাছে বিক্রি করতে পারবে?
7 הַֽתְמַלֵּ֣א তুমি–কি–পূর্ণ–করবে בְשֻׂכּ֣וֹת –বর্শাগুলি–দিয়ে עוֹר֑וֹ তার–চামড়া וּבְצִלְצַ֖ל আর–বর্শায় דָּגִ֣ים মাছের רֹאשֽׁוֹ׃ তার–মাথা
তুমি কি লিবিয়াথনের চামড়ায বা মাথায় মাছ ধরবার বর্শা বা হারপূন বেঁধাতে পারো?
8 שִׂים־ রাখো– עָלָ֥יו তার–ওপরে כַּפֶּ֑ךָ তোমার–হাত זְכֹ֥ר স্মরণ–করো מִ֝לְחָמָ֗ה যুদ্ধকে אַל־ আর–না– תּוֹסַֽף׃ তুমি–যোগ–করবে
“ইয়োব, যদি তুমি একবার লিবিয়াথনের গায়ে হাত দাও তুমি আর কখনো সে কাজ করবে না! সেই ভয়ঙ্কর যুদ্ধের কথাটা একবার ভাবো তো!
9 הֵן־ দেখো– תֹּחַלְתּ֥וֹ তার–আশা נִכְזָ֑בָה মিথ্যা הֲגַ֖ם সত্যই–কি אֶל־ –কাছে– מַרְאָ֣יו তার–দর্শনের יֻטָֽל׃ সে–নিক্ষিপ্ত–হবে
তুমি কি মনে কর তুমি লিবিয়াথনকে পরাজিত করতে পারবে? সে কথা ভুলে যাও| তার কোন আশাই নেই| ওর দিকে তাকালেই তুমি ভয়ে শিউরে উঠবে!
10 לֹֽא־ না– אַ֭כְזָר নির্দয় כִּ֣י যে יְעוּרֶ֑נּוּ তাকে–জাগাবে וּמִ֥י আর–কে ה֝֗וּא সে לְפָנַ֥י আমার–সামনে יִתְיַצָּֽב׃ দাঁড়াবে
তাকে জাগিয়ে দিয়ে রাগিয়ে দেবার সাহস কারো নেই| “তাই, কে আমার বিরুদ্ধে দাঁড়াতে সাহস করবে?
11 מִ֣י কে הִ֭קְדִּימַנִי আমাকে–আগে–দিয়েছে וַאֲשַׁלֵּ֑ם আর–আমি–পরিশোধ–করব תַּ֖חַת –নীচে כָּל־ সমস্ত– הַשָּׁמַ֣יִם সেই–আকাশমণ্ডলের לִי־ আমার– הֽוּא׃ তা
আমাকে কারো কাছ থেকে কিছুই কিনতে হয়নি| ওগুলো সব আমারই অধিকারভুক্ত|
12 [לא־] [না–] (לֽוֹ־) (তার–সম্বন্ধে) אַחֲרִ֥ישׁ আমি–চুপ–করব בַּדָּ֑יו তার–অঙ্গগুলির וּדְבַר־ আর–বিষয়– גְּ֝בוּר֗וֹת শক্তির וְחִ֣ין আর–সুন্দরতা עֶרְכּֽוֹ׃ তার–গঠনের
“ইয়োব, আমি তোমাকে লিবিয়াথনের পা, তার শক্তি এবং তার চেহারার কথা বলবো|
13 מִֽי־ কে– גִ֭לָּה উন্মোচন–করল פְּנֵ֣י মুখ לְבוּשׁ֑וֹ তার–পোশাকের בְּכֶ֥פֶל –দ্বিগুণে רִ֝סְנ֗וֹ তার–লাগাম מִ֣י কে יָבֽוֹא׃ প্রবেশ–করবে
কেউই তার চামড়ার দাম দিতে পারে না| ওর চামড়া বর্মের মত শক্ত|
14 דַּלְתֵ֣י দরজাগুলি פָ֭נָיו তার–মুখের מִ֣י কে פִתֵּ֑חַ খুলল סְבִיב֖וֹת চারপাশে שִׁנָּ֣יו তার–দাঁতগুলির אֵימָֽה׃ ভয়
কোন লোকই জোর করে লিবিয়াথনের মুখ খোলাতে পারে না| ওর মুখের দাঁত দেখলে লোকে ভয় পায়|
15 גַּ֭אֲוָה গর্ব אֲפִיקֵ֣י নালাগুলি מָֽגִנִּ֑ים ঢালের סָ֝ג֗וּר বন্ধ חוֹתָ֥ם সীলমোহর צָֽר׃ আঁটোসাঁটো
ওর পিঠের পেশী সারিবদ্ধ ভাবে দৃঢ়সংবদ্ধ হয়ে আছে|
16 אֶחָ֣ד একটি בְּאֶחָ֣ד –একটির–সাথে יִגַּ֑שׁוּ তারা–ঘেঁষে–থাকে וְ֝ר֗וּחַ আর–বায়ু לֹא־ না– יָב֥וֹא আসে בֵֽינֵיהֶֽם׃ তাদের–মধ্যে
বর্মগুলি এত কাছাকাছি বসানো যে ওগুলোর মধ্যে বাতাসও বইতে পারে না|
17 אִישׁ־ একটি– בְּאָחִ֥יהוּ –তার–ভাইয়ের–সাথে יְדֻבָּ֑קוּ লেগে–থাকে יִ֝תְלַכְּד֗וּ তারা–জাপটে–ধরে וְלֹ֣א আর–না יִתְפָּרָֽדוּ׃ তারা–আলাদা–হয়
বর্মগুলি একে অন্যের সঙ্গে সংযুক্ত| বর্মগুলি এতই ঘন, সংবদ্ধ যে ওদের টেনে আলাদা করা যায় না|
18 עֲֽ֭טִישֹׁתָיו তার–হাঁচিগুলি תָּ֣הֶל উজ্জ্বল–করে א֑וֹר আলো וְ֝עֵינָ֗יו আর–তার–চোখগুলি כְּעַפְעַפֵּי־ –চোখের–পাতার–মতো– שָֽׁחַר׃ প্রভাতের
লিবিয়াথন যখন হাঁচি দেয় তখন আলো ঝলক দিয়ে ওঠে| ওর চোখ প্রত্যুষের আলোর মত জ্বলতে থাকে|
19 מִ֭פִּיו তার–মুখ–থেকে לַפִּידִ֣ים মশালগুলি יַהֲלֹ֑כוּ বের–হয় כִּיד֥וֹדֵי ফুলকিগুলি אֵ֝֗שׁ আগুনের יִתְמַלָּֽטוּ׃ পালিয়ে–যায়
ওর মুখ থেকে লেলিহান অগ্নি বেরিয়ে আসে| আগুনের স্ফুলিঙ্গ ছিটকে আসে|
20 מִ֭נְּחִירָיו তার–নাসারন্ধ্র–থেকে יֵצֵ֣א বের–হয় עָשָׁ֑ן ধোঁয়া כְּד֖וּד –হাঁড়ির–মতো נָפ֣וּחַ ফুঁকানো וְאַגְמֹֽן׃ আর–নলখাগড়া
ফুটন্ত কেটলির তলা দিয়ে যেমন জ্বলন্ত ঘাসের ধোঁয়া বের হয়, লিবিয়াথনের নাক দিয়েও তেমনি ধোঁয়া বার হয়|
21 נַ֭פְשׁוֹ তার–প্রাণ גֶּחָלִ֣ים অঙ্গারগুলিকে תְּלַהֵ֑ט জ্বালিয়ে–দেয় וְ֝לַ֗הַב আর–শিখা מִפִּ֥יו তার–মুখ–থেকে יֵצֵֽא׃ বের–হয়
লিবিয়াথনের নিঃশ্বাসে কয়লা জ্বলে যায়, ওর মুখ থেকে আগুনের শিখা বের হয়|
22 בְּֽ֭צַוָּארוֹ –তার–গর্দানে יָלִ֣ין থাকে עֹ֑ז শক্তি וּ֝לְפָנָ֗יו আর–তার–সামনে תָּד֥וּץ ভয়–নৃত্য–করে דְּאָבָֽה׃ দুঃখ
লিবিয়াথনের গলা ভীষণ শক্তিশালী, লোকে তাকে ভয় পায় ও ছুটে পালিয়ে যায়|
23 מַפְּלֵ֣י ভাঁজগুলি בְשָׂר֣וֹ তার–মাংসের דָבֵ֑קוּ লেগে–থাকে יָצ֥וּק ঢালাই עָ֝לָ֗יו তার–ওপরে בַּל־ না– יִמּֽוֹט׃ নড়ে
ওর চামড়ার কোন কোমল স্থান নেই| তা যেন লোহার মত শক্ত|
24 לִ֭בּוֹ তার–হৃদয় יָצ֣וּק ঢালাই כְּמוֹ־ –মতো– אָ֑בֶן পাথরের וְ֝יָצ֗וּק আর–ঢালাই כְּפֶ֣לַח –খণ্ডের–মতো תַּחְתִּֽית׃ নীচের–জাঁতাপেষাইয়ের
লিবিয়াথনের হৃদয় পাথরের মত| তা যেন যাঁতা কলের পাথরের মত শক্ত|
25 מִ֭שֵּׂתוֹ তার–ওঠা–থেকে יָג֣וּרוּ ভয়–পায় אֵלִ֑ים শক্তিশালীরা מִ֝שְּׁבָרִ֗ים –ভয়ের–কারণে יִתְחַטָּֽאוּ׃ তারা–পবিত্র–হয়
যখন লিবিয়াথন জেগে ওঠে, দেবতারাও তখন ভয় পান| লিবিয়াথন যখন তার লেজ ঝাপটা দেয়, তখন তাঁরা সন্ত্রস্ত হন|
26 מַשִּׂיגֵ֣הוּ যে–তাকে–পৌঁছায় חֶ֭רֶב তলওয়ার בְּלִ֣י বিনা תָק֑וּם সে–দাঁড়াবে חֲנִ֖ית বর্শা מַסָּ֣ע বর্ম וְשִׁרְיָֽה׃ আর–বর্ম
তরবারি, বল্লম বা বর্শা যা দিয়েই লিবিয়াথনকে আঘাত করা হোক্ না কেন তা প্রতিহত হয়ে ফিরে আসে| ওই সব অস্ত্র তাকে একদম আঘাত করতে পারে না|
27 יַחְשֹׁ֣ב সে–গণনা–করে לְתֶ֣בֶן –খড়–হিসেবে בַּרְזֶ֑ל লোহাকে לְעֵ֖ץ –গাছের–জন্য רִקָּב֣וֹן পচা נְחוּשָֽׁה׃ পিতল
লোহাকে লিবিয়াথন খড়কুটোর মত গুঁড়িয়ে দিতে পারে| পচা কাঠের মত সে কাঁসাকে ভেঙে দেয়|
28 לֹֽא־ না– יַבְרִיחֶ֥נּוּ তাকে–পালাতে–পারে בֶן־ পুত্র– קָ֑שֶׁת ধনুকের לְ֝קַ֗שׁ –খড়ের–হিসেবে נֶהְפְּכוּ־ পরিণত–হয়– ל֥וֹ তার–কাছে אַבְנֵי־ পাথরগুলি– קָֽלַע׃ গুলতির
তীরের ভয়ে লিবিয়াথন পালিয়ে যায় না| ওর গা থেকে পাথর খড়কুটোর মতো ছিটকে চলে আসে|
29 כְּ֭קַשׁ –খড়ের–মতো נֶחְשְׁב֣וּ গণনা–করা–হয় תוֹתָ֑ח গদা וְ֝יִשְׂחַ֗ק আর–সে–হাসে לְרַ֣עַשׁ –কম্পনের–কাছে כִּידֽוֹן׃ বল্লমের
যদি মুগুর দিয়ে লিবিয়াথনকে আঘাত করা হয়, তা যেন খড়ের টুকরোর মতো তার গায়ে লাগে| লোকে যখন তার দিকে বল্লম ছোঁড়ে তখন সে হাসে|
30 תַּ֭חְתָּיו তার–নীচের–পাশে חַדּ֣וּדֵי তীক্ষ্ণ–টুকরোগুলি חָ֑רֶשׂ ভাঙা–পাত্রের יִרְפַּ֖ד সে–বিছিয়ে–দেয় חָר֣וּץ মাড়াইয়ের–ফলা עֲלֵי־ –ওপরে– טִֽיט׃ কাদা
লিবিয়াথনের পেটের চামড়া ধারালো খোলামকুচির মতো| সে কাদার ওপর দাগ করে দিয়ে যায়, যেমন তক্তা দিয়ে ফসল মাড়াই করলে দাগ পড়ে- তেমন দাগ|
31 יַרְתִּ֣יחַ সে–ফুটিয়ে–তোলে כַּסִּ֣יר –হাঁড়ির–মতো מְצוּלָ֑ה গভীরতাকে יָ֝֗ם সমুদ্রকে יָשִׂ֥ים সে–তৈরি–করে כַּמֶּרְקָחָֽה׃ –মলমের–মতো
ফুটন্ত জলের মতো লিবিয়াথন জলকে নাড়া দেয়| সে জলের ওপর ফুটন্ত তেলের বুদবুদের মতো বুদবুদ সৃষ্টি করে|
32 אַ֭חֲרָיו তার–পেছনে יָאִ֣יר উজ্জ্বল–করে נָתִ֑יב পথকে יַחְשֹׁ֖ב কেউ–গণনা–করবে תְּה֣וֹם গভীরতাকে לְשֵׂיבָֽה׃ শুক্লা–চুলের–মতো
যখন লিবিয়াথন সাঁতার দেয় তখন সে তার পেছনে একটি চকচকে পথরেখা রেখে যায়| সে জলকে ঝাঁকিয়ে দিয়ে যায় এবং জলকে ফেনায়িত করে|
33 אֵֽין־ নেই– עַל־ –ওপরে– עָפָ֥ר ধূলার מָשְׁל֑וֹ তার–শাসক הֶ֝עָשׂ֗וּ সে–তৈরি–হল לִבְלִי־ বিনা– חָֽת׃ ভয়
পৃথিবীর কোন প্রাণীই লিবিয়াথনের মতো নয়| সে ভয়শূন্য প্রাণী|
34 אֵֽת־ – כָּל־ সমস্ত– גָּבֹ֥הַּ উচ্চকে יִרְאֶ֑ה সে–দেখে ה֝֗וּא সে מֶ֣לֶךְ রাজা עַל־ –ওপরে– כָּל־ সমস্ত– בְּנֵי־ সন্তানদের– שָֽׁחַץ׃ অহংকারের ס §
যে প্রাণী সব থেকে বেশী গর্ব করে, লিবিয়াথন তাকেও নিচু নজরে দেখে| সে সমস্ত বুনো পশুদের রাজা এবং আমি (ঈশ্বর) লিবিয়াথন সৃষ্টি করেছি|”