Psa 148

? AI
1
প্রভুর প্রশংসা কর! হে দূতগণ স্বর্গ থেকে প্রভুর প্রশংসা কর!
2
তোমরা সব দূতগণ, প্রভুর প্রশংসা কর! তাঁর সেনাবাহিনীরা প্রভুর প্রশংসা কর!
3
চন্দ্র ও সূর্য প্রভুর প্রশংসা কর| আকাশের তারকাগণ এবং আলো তাঁর প্রশংসা কর!
4
স্বর্গের উচ্চতম স্থানে প্রভুর প্রশংসা কর! হে আকাশের উর্দ্ধের জলরাশি, তাঁর প্রশংসা কর!
5
প্রভুর নামের প্রশংসা কর| কারণ ঈশ্বর আদেশ দিয়েছিলেন এবং তাই প্রতিটি বস্তু অস্তিত্ব পেয়েছে!
6
চিরদিন অব্যাহত থাকবার জন্য ঈশ্বর এই সব সৃষ্টি করেছেন| ঈশ্বর তাদের অনন্ত বিধিসমুহ দিয়েছেন|
7
পৃথিবীর সব কিছুই প্রভুর প্রশংসা করে! মহাসাগরের বড় বড় সামুদ্রিক প্রাণীরা, প্রভুর প্রশংসা কর!
8
আগুন ও শিলাবৃষ্টি, তুষার এবং ধোঁয়া, এবং ঝোড়ো বাতাস সবই ঈশ্বর সৃষ্টি করেছেন|
9
ঈশ্বর পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন, ফলের বৃক্ষসমুহ ও এরস গাছ সৃষ্টি করেছেন|
10
সমস্ত প্রাণী ও গবাদি পশু এবং সরীসৃপ ও পাখি সৃষ্টি করেছেন|
11
ঈশ্বরই পৃথিবীতে রাজাগণকে এবং জাতিগণকে সৃষ্টি করেছেন| ঈশ্বরই নেতাদের ও বিচারকদের সৃষ্টি করেছেন|
12
ঈশ্বরই তরুণ তরুণীদের সৃষ্টি করেছেন| ঈশ্বরই বৃদ্ধ ও যুবকদের সৃষ্টি করেছেন|
13
প্রভুর নামের প্রশংসা কর| চিরদিনের জন্য তাঁর নামের সম্মান কর! পৃথিবী এবং স্বর্গে যা কিছু রয়েছে, তারা সবাই প্রভুর প্রশংসা কর!
14
ঈশ্বর তাঁর মানুষদের শক্তিশালী করবেন| লোক ঈশ্বরের অনুগামীদের প্রশংসা করবে| লোকে ইস্রায়েলের প্রশংসা করবে| ওরা সেই লোক যাদের জন্য ঈশ্বর লড়াই করেন, প্রভুর প্রশংসা কর!
Global Bible Tools - Collaborative Bible translation platform