1 לְאָדָ֥ם মানুষের–জন্য מַֽעַרְכֵי־ পরিকল্পনাগুলি לֵ֑ב হৃদয়ের וּ֝מֵיְהוָ֗ה কিন্তু–যিহোবার–থেকে מַעֲנֵ֥ה উত্তর לָשֽׁוֹן׃ জিহ্বার
মানুষ তার চিন্তা-ভাবনাকে ঠিকমত সাজিয়ে একটি পরিকল্পনা করতে পারে, কিন্তু প্রভুর হাতে জিহ্বাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে|
2 כָּֽל־ সমস্ত דַּרְכֵי־ পথগুলি אִ֭ישׁ মানুষের זַ֣ךְ শুদ্ধ בְּעֵינָ֑יו তার–চোখে וְתֹכֵ֖ן কিন্তু–পরীক্ষা–করেন רוּח֣וֹת আত্মাগুলি יְהוָֽה׃ যিহোবা
লোকরা মনে করে তারা যা করে সেটাই ঠিক, কিন্তু প্রভু তাদের আত্মা পরীক্ষা করেন|
3 גֹּ֣ל সমর্পণ–কর אֶל־ –কে יְהוָ֣ה যিহোবার מַעֲשֶׂ֑יךָ তোমার–কাজগুলি וְ֝יִכֹּ֗נוּ এবং–স্থির–হবে מַחְשְׁבֹתֶֽיךָ׃ তোমার–পরিকল্পনাগুলি
সব সময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে|
4 כֹּ֤ל সমস্ত פָּעַ֣ל তৈরি–করেছেন יְ֭הוָה যিহোবা לַֽמַּעֲנֵ֑הוּ তাঁর–উদ্দেশ্যের–জন্য וְגַם־ এমনকি רָ֝שָׁ֗ע দুষ্টকে לְי֣וֹם –দিনের–জন্য רָעָֽה׃ মন্দের
সমস্ত বিষয়েই প্রভুর পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা অনুসারে মন্দ লোকের বিনাশ হবে|
5 תּוֹעֲבַ֣ת ঘৃণ্য יְ֭הוָה যিহোবার–কাছে כָּל־ সমস্ত גְּבַהּ־ অহংকারী לֵ֑ב হৃদয় יָ֥ד হাত לְ֝יָ֗ד –হাতে לֹ֣א না יִנָּקֶֽה׃ নিষ্কৃতি–পাবে
যে সমস্ত লোক ভাবে তারা অন্য লোকের তুলনায় শ্রেয় প্রভু তাদের ঘৃণা করেন| প্রভু নিশ্চয়ই সেই সমস্ত অহঙ্কারী মানুষকে শাস্তি দেবেন|
6 בְּחֶ֣סֶד –ভালবাসায় וֶ֭אֱמֶת ও–সত্যে יְכֻפַּ֣ר প্রায়শ্চিত্ত–হয় עָוֺ֑ן পাপ וּבְיִרְאַ֥ת এবং–ভয়ে יְ֝הוָ֗ה যিহোবার ס֣וּר দূরে–সরা מֵרָֽע׃ মন্দ–থেকে
সত্যিকারের ভালোবাসা ও বিশ্বস্ততা তোমাকে খাঁটি করে তুলবে| ঈশ্বরের প্রকৃত প্রেম এবং বিশ্বস্ততার দরুণ অপরাধ মুছে ফেলা যায় কিন্তু প্রভুর প্রতি শ্রদ্ধার মাধ্যমে আমরা মন্দকে এড়িয়ে চলি|
7 בִּרְצ֣וֹת যখন–সন্তুষ্ট–হন יְ֭הוָה যিহোবা דַּרְכֵי־ পথগুলিতে אִ֑ישׁ মানুষের גַּם־ এমনকি א֝וֹיְבָ֗יו তার–শত্রুদের יַשְׁלִ֥ם শান্তি–করেন אִתּֽוֹ׃ তার–সাথে
যদি কোন ব্যক্তি ভালো ভাবে জীবনযাপন করে সে প্রভুর কাছে মনোরম হয় এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে|
8 טוֹב־ ভালো מְ֭עַט অল্প בִּצְדָקָ֑ה ধার্মিকতায় מֵרֹ֥ב বেশির–চেয়ে תְּ֝בוּא֗וֹת উপার্জন בְּלֹ֣א ছাড়া מִשְׁפָּֽט׃ ন্যায়বিচার
ঠকিয়ে প্রচুর লাভ করা অপেক্ষা সঠিক পথে সামান্য লাভ করাও শ্রেয়|
9 לֵ֣ב হৃদয় אָ֭דָם মানুষের יְחַשֵּׁ֣ב পরিকল্পনা–করে דַּרְכּ֑וֹ তার–পথ וַֽ֝יהוָ֗ה কিন্তু–যিহোবা יָכִ֥ין স্থির–করেন צַעֲדֽוֹ׃ তার–পদক্ষেপ
একজন ব্যক্তি কি করতে চায় তা নিয়ে পরিকল্পনা করতে পারে কিন্তু বাস্তবে কি ঘটবে তা নির্ধারণ করবেন প্রভু|
10 קֶ֤סֶם ׀ দৈববাণী עַֽל־ –উপর שִׂפְתֵי־ ঠোঁটে מֶ֑לֶךְ রাজার בְּ֝מִשְׁפָּ֗ט –বিচারে לֹ֣א না יִמְעַל־ বিশ্বাসঘাতকতা–করে פִּֽיו׃ তার–মুখ
একজন রাজা যা বলেন সেটাই হয় আইন| তাই তার সিদ্ধান্ত সর্বদা সঠিক হওয়া উচিৎ|
11 פֶּ֤לֶס ׀ দাঁড়িপাল্লা וּמֹאזְנֵ֣י এবং–তুলাদণ্ড מִ֭שְׁפָּט ন্যায়বিচারের לַֽיהוָ֑ה যিহোবার–কাছে מַ֝עֲשֵׂ֗הוּ তাঁর–কাজ כָּל־ সমস্ত אַבְנֵי־ বাটখারাগুলি כִֽיס׃ থলিতে
প্রভু চান সমস্ত মাপকাঠি এবং মাত্রা সঠিক হোক্ এবং ব্যবসায়িক চুক্তিগুলি নিয়মানুযায়ী হোক্|
12 תּוֹעֲבַ֣ת ঘৃণ্য מְ֭לָכִים রাজাদের–কাছে עֲשׂ֣וֹת করা רֶ֑שַׁע দুষ্টতা כִּ֥י কারণ בִ֝צְדָקָ֗ה ধার্মিকতায় יִכּ֥וֹן স্থির–হয় כִּסֵּֽא׃ সিংহাসন
যারা মন্দ কাজ করে রাজা তাদের ঘৃণা করেন| ধার্মিকতা তাঁর রাজ্যকে প্রতিষ্ঠা করবে|
13 רְצ֣וֹן সন্তুষ্টি מְ֭לָכִים রাজাদের שִׂפְתֵי־ ঠোঁট צֶ֑דֶק ন্যায়ের וְדֹבֵ֖ר এবং–যে–বলে יְשָׁרִ֣ים সৎ–কথা יֶאֱהָֽב׃ ভালোবাসে
রাজা সত্য ভাষণ শুনতে চান| যারা মিথ্যা বলে না রাজা তাদের পছন্দ করেন|
14 חֲמַת־ ক্রোধ מֶ֥לֶךְ রাজার מַלְאֲכֵי־ দূত מָ֑וֶת মৃত্যুর וְאִ֖ישׁ কিন্তু–মানুষ חָכָ֣ם জ্ঞানী יְכַפְּרֶֽנָּה׃ শান্ত–করবে–তা
একজন রাজা রেগে গেলে যে কোন লোককে হত্যা করতে পারেন| যে জ্ঞানী সে রাজাকে খুশী রাখার চেষ্টা করবে|
15 בְּאוֹר־ –আলোতে פְּנֵי־ মুখের מֶ֥לֶךְ রাজার חַיִּ֑ים জীবন וּ֝רְצוֹנ֗וֹ এবং–তাঁর–অনুগ্রহ כְּעָ֣ב মেঘের–মতো מַלְקֽוֹשׁ׃ বসন্ত–বৃষ্টির
যদি রাজা খুশী থাকেন তবে সবার জীবনই সুখের হবে| যদি রাজা তোমার প্রতি সন্তুষ্ট হন তাহলে তা হবে বসন্তকালে বৃষ্টি হওয়ার মতো|
16 קְֽנֹה־ অর্জন–কর חָכְמָ֗ה প্রজ্ঞা מַה־ কত טּ֥וֹב ভালো מֵחָר֑וּץ সোনার–চেয়ে וּקְנ֥וֹת এবং–অর্জন–কর בִּ֝ינָ֗ה বুদ্ধি נִבְחָ֥ר পছন্দনীয় מִכָּֽסֶף׃ রূপার–চেয়ে
জ্ঞানের মূল্য সোনার চেয়েও বেশী| বিচক্ষণতার মূল্য রূপোর চেয়েও বেশী|
17 מְסִלַּ֣ת রাজপথ יְ֭שָׁרִים সৎদের ס֣וּר দূরে–সরা מֵרָ֑ע মন্দ–থেকে שֹׁמֵ֥ר রক্ষা–করে נַ֝פְשׁ֗וֹ তার–প্রাণ נֹצֵ֥ר যে–পাহারা–দেয় דַּרְכּֽוֹ׃ তার–পথ
ভালো লোকরা সারা জীবন খারাপ জিনিস থেকে দূরত্ব রেখে চলে| যে ব্যক্তি সাবধানী সে তার আত্মাকে রক্ষা করে চলে|
18 לִפְנֵי־ –আগে שֶׁ֥בֶר ধ্বংসের גָּא֑וֹן অহংকার וְלִפְנֵ֥י এবং–আগে כִ֝שָּׁל֗וֹן পতনের גֹּ֣בַהּ উদ্ধত רֽוּחַ׃ আত্মা
অহংকার ধ্বংসকে এগিয়ে আনে এবং ঔদ্ধত্য পরাজয় আনে|
19 ט֣וֹב ভালো שְׁפַל־ নম্র ר֭וּחַ আত্মায় אֶת־ –সাথে [עניים] দীন (עֲנָוִ֑ים) দীনদের מֵֽחַלֵּ֥ק ভাগ–করার–চেয়ে שָׁ֝לָ֗ל লুট אֶת־ –সাথে גֵּאִֽים׃ অহংকারীদের
উদ্ধত লোকদের সঙ্গে ধনসম্পদ ভাগ করে নেওয়ার চেয়ে বিনয়ী হওয়া এবং দরিদ্রদের মধ্যে থাকা শ্রেয়|
20 מַשְׂכִּ֣יל যে–মনোযোগ–দেয় עַל־ –বিষয়ে דָּ֭בָר বাক্যে יִמְצָא־ পাবে ט֑וֹב ভালো וּבוֹטֵ֖חַ এবং–যে–বিশ্বাস–করে בַּיהוָ֣ה যিহোবাতে אַשְׁרָֽיו׃ ধন্য–সে
যে ব্যক্তি অপরের কাছ থেকে শিক্ষাগ্রহণ করে সে লাভবান হবে| যে প্রভুর ওপর বিশ্বাস রেখে চলে সে প্রভুর আশীর্বাদ পাবে|
21 לַחֲכַם־ জ্ঞানী לֵ֭ב হৃদয়ে יִקָּרֵ֣א বলা–হবে נָב֑וֹן বিচক্ষণ וּמֶ֥תֶק এবং–মধুরতা שְׂ֝פָתַ֗יִם ঠোঁটের יֹסִ֥יף বাড়ায় לֶֽקַח׃ শিক্ষা
জ্ঞানী লোকদের মানুষ চিনে নেবে| যে বিচক্ষণ ভাবে কথা বলে তার কথায় অনেক বেশী ফল হয়|
22 מְק֣וֹר উৎস חַ֭יִּים জীবনের שֵׂ֣כֶל বুদ্ধি בְּעָלָ֑יו তার–মালিকদের–জন্য וּמוּסַ֖ר কিন্তু–শাস্তি אֱוִלִ֣ים মূর্খদের אִוֶּֽלֶת׃ মূর্খতা
একজন জ্ঞানী মানুষ সব সময় চিন্তা করে কথা বলে| এবং সে যা বলে তা শোনার যোগ্য|
23 לֵ֣ב হৃদয় חָ֭כָם জ্ঞানীর יַשְׂכִּ֣יל বুদ্ধিমান–করে פִּ֑יהוּ তার–মুখকে וְעַל־ এবং–তার שְׂ֝פָתָ֗יו ঠোঁটে יֹסִ֥יף বাড়ায় לֶֽקַח׃ শিক্ষা
একজন বিজ্ঞ ব্যক্তি সব সময়ই চিন্তাপূর্ণ কথা বলে এবং সে যা কিছু বলে তা শোনার পক্ষে ভাল ও মূল্যবান|
24 צוּף־ মৌচাক דְּ֭בַשׁ মধুর אִמְרֵי־ কথা נֹ֑עַם মনোরম מָת֥וֹק মিষ্টি לַ֝נֶּפֶשׁ প্রাণের–জন্য וּמַרְפֵּ֥א এবং–আরোগ্য לָעָֽצֶם׃ হাড়ের–জন্য
দয়ালু কথাবার্তা সব সময়ই মধুর মত মিষ্টি| দয়ালু কথাবার্তা গ্রহণযোগ্য ও স্বাস্থ্যের পক্ষে ভালো|
25 יֵ֤שׁ আছে דֶּ֣רֶךְ পথ יָ֭שָׁר সোজা לִפְנֵי־ –সামনে אִ֑ישׁ মানুষের וְ֝אַחֲרִיתָ֗הּ কিন্তু–তার–শেষ דַּרְכֵי־ পথ מָֽוֶת׃ মৃত্যুর
এমন পথ আছে যা লোকের কাছে সঠিক বলে মনে হলেও তা শুধু মৃত্যুর দিকে নিয়ে যায়|
26 נֶ֣פֶשׁ প্রাণ עָ֭מֵל পরিশ্রমীর עָ֣מְלָה পরিশ্রম–করে לּ֑וֹ তার–জন্য כִּֽי־ কারণ אָכַ֖ף তাগিদ–দেয় עָלָ֣יו তাকে פִּֽיהוּ׃ তার–মুখ
একজন শ্রমিকের ক্ষুধাই তাকে কাজ করায় যাতে সে খেতে পায়|
27 אִ֣ישׁ মানুষ בְּ֭לִיַּעַל পাপী כֹּרֶ֣ה খোঁড়ে רָעָ֑ה মন্দ וְעַל־ এবং–তার [שפתיו] ঠোঁটে (שְׂ֝פָת֗וֹ) তার–ঠোঁটে כְּאֵ֣שׁ আগুনের–মতো צָרָֽבֶת׃ দাহ
একজন অপদার্থ দুষ্ট লোক অন্যায় কাজের পরিকল্পনা করে| তার উপদেশ আগুনের মতই ধ্বংসকারী|
28 אִ֣ישׁ মানুষ תַּ֭הְפֻּכוֹת বিপর্যয়কর יְשַׁלַּ֣ח ছড়ায় מָד֑וֹן কলহ וְ֝נִרְגָּ֗ן এবং–অপবাদকারী מַפְרִ֥יד বিচ্ছিন্ন–করে אַלּֽוּף׃ ঘনিষ্ঠ–বন্ধুকে
একজন সমস্যা সৃষ্টিকারী সব সময় সমস্যার সৃষ্টি করবে| সে গুজব ছড়িয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অশান্তির কারণ ঘটাবে|
29 אִ֣ישׁ মানুষ חָ֭מָס হিংস্র יְפַתֶּ֣ה প্রলুব্ধ–করে רֵעֵ֑הוּ তার–প্রতিবেশীকে וְ֝הוֹלִיכ֗וֹ এবং–তাকে–নিয়ে–যায় בְּדֶ֣רֶךְ পথে לֹא־ না–যা טֽוֹב׃ ভালো
একজন হিংসাত্মক ব্যক্তি তার বন্ধুদের প্রতারণা করে| সে তাদের বিপথে চালিত করবে|
30 עֹצֶ֣ה চোখ–বুজে עֵ֭ינָיו তার–চোখ לַחְשֹׁ֣ב পরিকল্পনা–করতে תַּהְפֻּכ֑וֹת বিপর্যয় קֹרֵ֥ץ চেপে–ধরে שְׂ֝פָתָ֗יו তার–ঠোঁট כִּלָּ֥ה সম্পন্ন–করে רָעָֽה׃ মন্দ
সে যখনই কোন ধ্বংসকারী পরিকল্পনা করে তখন তার চোখ মিটমিট করে| সে তার প্রতিবেশীকে আঘাত করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হাসিমুখে থাকে|
31 עֲטֶ֣רֶת মুকুট תִּפְאֶ֣רֶת গৌরবের שֵׂיבָ֑ה পাকা–চুল בְּדֶ֥רֶךְ পথে צְ֝דָקָ֗ה ধার্মিকতার תִּמָּצֵֽא׃ পাওয়া–যায়
যারা সৎ জীবনযাপন করে সাদা চুল তাদের মহিমার মুকুট হয়|
32 ט֤וֹב ভালো אֶ֣רֶךְ ধীর אַ֭פַּיִם ক্রোধে מִגִּבּ֑וֹר যোদ্ধার–চেয়ে וּמֹשֵׁ֥ל এবং–যে–শাসন–করে בְּ֝רוּח֗וֹ তার–আত্মাকে מִלֹּכֵ֥ד নগর–জয়কারীর–চেয়ে עִֽיר׃ নগর
একজন বলিষ্ঠ যোদ্ধা হওয়ার থেকে ধৈর্য্যশীল হওয়া ভাল| একটি সম্পূর্ণ শহরের দখল নেওয়ার চেয়ে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা শ্রেয়|
33 בַּ֭חֵיק কোলে יוּטַ֣ל ফেলা–হয় אֶת־ সেই הַגּוֹרָ֑ל গুলিবাঁট וּ֝מֵיְהוָ֗ה কিন্তু–যিহোবার–থেকে כָּל־ সমস্ত מִשְׁפָּטֽוֹ׃ তার–সিদ্ধান্ত
মানুষ পাশার দান চেলে তাদের সিদ্ধান্ত স্থির করে| কিন্তু সিদ্ধান্ত সব সময় ঈশ্বরের কাছ থেকেই আসে|